‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী কাল

নতুন কুঁড়ি
এখন মাঠে
দেশে এখন
0

দেশজুড়ে লক্ষাধিক শিশু-কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে।

আগামীকাল (সোমবার, ২৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বর্ণাঢ্য এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

এর আগে, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির যাত্রা শুরু হয়। তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং দেশের শিশু-কিশোরদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম আসর দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট এ আটটি ক্রীড়া ইভেন্টে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে এ বিশাল ক্রীড়া আয়োজনের সমাপ্তি ঘটবে।—বাসস

এএইচ