আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রীর পক্ষে উপহার তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল
দেশে এখন
1

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল আহত জুলাইযোদ্ধা মো. সুজনের ঢাকার কেরানীগঞ্জের বাসায় যান।

আরও পড়ুন:

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

প্রতিনিধিদলটি মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপহার প্রদান করেন। এছাড়া তারা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

এসএইচ