ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান

ড. সাব্বির মোস্তফা খান
দেশে এখন
3

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। তাকে তিন বছরের জন্য এ দায়িত্ব দেয়া হয়েছে।

আজ (রোববার, ২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ৭(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং বর্ষাকালের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাকে।

আরও পড়ুন:

ড. সাব্বির মোস্তফা খান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। পেশাগত জীবনে তিনি পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ অর্ধশতাধিক জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

এছাড়া বর্তমানে তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

এফএস