১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও প্রকৃত সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান
দেশে এখন
0

১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও প্রকৃত সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশকে ছাত্রদল রক্তাক্ত করেছে।

আজ (বুধবার, ৫ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জুলাই স্মৃতি চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার লক্ষ্যে রাজধানীতে জুলাই স্মৃতি চিত্র প্রদর্শনীর আয়োজন করে জামায়াতে ইসলামী।

জামায়াত আমির বলেন, ‘বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট না হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর তারেক রহমানের দেশে ফেরার সুযোগ পেত না।’

তিনি বলেন, ‘আদর্শ ও নীতির প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো লোভ বা ক্ষমতার কাছে মাথা নত করবে না।’

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিরোধীদলীয় নেতা অতিথিদের নিয়ে জুলাই স্মৃতি চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

এসএস