ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
আইন ও আদালত
দেশে এখন
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় অভিযানে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৫২ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ১১ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের সিল ও স্বাক্ষরসংবলিত ৪১টি সিল এবং ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ