কিশোরগঞ্জে ‘ফ্যামিলি কার্ডের’ আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
দেশে এখন
0

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ডের’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ৬ জুলাই) দুপুরে সচিবালয়ে ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘৫৬ টি জায়গায় ‘ফ্যামিলি কার্ডের’ পরীক্ষামূলক বিতরণ শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রী বলেন, ছয় সপ্তাহের মধ্যে ‘ফ্যামিলি কার্ডের’ জন্য সারাদেশের তথ্য সংগ্রহ সম্পন্ন করা হবে। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সারা দেশে ৪০ লাখ ২০ হাজার ফ্যামিলি কার্ড দেয়ার পাশাপাশি আগামী ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ১ কোটি ৬০ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে বলে উল্লেখ ‘ফ্যামিলি কার্ডের’ সব কার্যক্রমে প্রধানমন্ত্রী নজর রাখছেন বলেও জানা মন্ত্রী।

জেআর