ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম

মো. নাহিদ ইসলাম
দেশে এখন
0

ভারতে বসে ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে ভারতীয় হাইকমিশনকে তলব করে জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শুক্রবার, ৭ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।‌

তিনি বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের ক্ষমতায় থাকা কঠিন হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান এখনো শেষ হয়নি। গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে তাদের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়ে পড়বে।

গণভোটের রায় নিয়ে সরকার বিশ্বাসঘাতকতা করেছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ের মতো বর্তমান সরকারেও সর্বত্র দলীয়করণ চলছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ এনসিপির নেতারা জুলাইয়ের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

ইএ