আজ (রোববার, ৯ জুলাই) সকালে প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘হকারদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সময় উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি। হকার সমস্যা একটি চিরস্থায়ী সমস্যা, এ সমস্যার চিরস্থায়ী সমাধানে হকারদের সহযোগিতা দরকার।’
প্রশাসক আবদুস সালাম বলেন, ‘হকার পুনর্বাসনে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির দুইজনকে নিয়ে বসে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’
হকারদের জন্য হলিডে মার্কেট করা হবে উল্লেখ করে দক্ষিণের প্রশাসক বলেন, ‘হকারদের শৃঙ্খলায় রাখতে আইডি কার্ড এবং তালিকা করে নিবন্ধনের আওতায় আনা হবে।’





