বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেশে এখন
0

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালে ধানমন্ডি-৩২ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করা হয় তাকে। সে ঘটনায় প্রাণ হারান পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনসহ ১৬ জন।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাতে ধানমন্ডি-৩২ নম্বরের বাসভবনে হামলা চালায় তৎকালীন একদল সেনা। হামলায় প্রাণ হারান শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল।

একই রাতে নিহত হন বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, নাতি সুকান্ত বাবু, ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, আব্দুল নাইম খান রিন্টু এবং কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।

সে সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

এসএইচ