মেধা অনুযায়ী সবার কর্মসংস্থান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রিজভী

বিএনপি মহাসচিব
দেশে এখন
0

সবার মেধা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কাউকে অবহেলা করা বা কাউকে বেশি সুবিধা দেয়া যাবে না। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় প্রকৌশলী সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে মেধাবীদের কাজে লাগাতে হবে। কারিগরি শিক্ষার পাশাপাশি গবেষণাকেও গুরুত্ব দিতে হবে। বিশ্বের অনেক দেশ এভাবেই প্রযুক্তিগত উন্নয়ন করেছে।’

তিনি বলেন, ‘দেশে উচ্চশিক্ষা শেষ করেও অনেককে নামমাত্র বেতনে চাকরিতে প্রবেশ করতে হয়। এটি দুঃখজনক। গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট প্রকৌশলীদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে। এ বিষয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত।’

সমাজে মেধাবিবর্জিত শক্তি বাড়তে থাকলে মেধার বিকাশ বাধাগ্রস্ত হয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘মবোক্রেসি’ বাড়তে দেয়া যাবে না।

এএম