আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক শুরু হয়। বিরোধী দলীয় নেতার সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দেশের প্রথমসারির টেলিভিশনগুলোর কর্তাব্যক্তিরা।
বেলা ১১টার পরপরই বিরোধীদলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন তারা। পূর্ব নির্ধারিত সাড়ে ১১টায় শুরু হয় বৈঠক।
বৈঠক শুরুর আগে জামায়াত নেতারা বলেন, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের থেকে দিকনির্দেশনামুলক নানা মতামত নিতে চান তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশাও জানতে চাওয়া হবে বলে জানান নেতারা।
বৈঠকে জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দও অংশ নিয়েছেন।





