এই সফরকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে শহরের বিভিন্ন সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রঙের কাজ। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে চলছে নাগরিক সংবর্ধনার মঞ্চ নির্মাণের কাজ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
এছাড়া সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত ও এলাকার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।





