চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩ তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন ঘোষণা শেষে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দেশিয় পণ্যের পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনের বিভিন্ন মেলায় অংশ নেয়ার উদ্যোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এসএমই খাতের বিকাশ ও উদ্যোক্তাদের সৃজনশীলতা বাড়াতে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে।’
আরও পড়ুন:
এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে একই সময়ে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনাও নেয়া হয়েছে বলে জানান তিনি।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। এর মধ্যে ৬০ শতাংশ নারী উদ্যোক্তা রয়েছে। মেলায় দেশীয় পণ্য ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।




