তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও পরিবেশমন্ত্রী
দেশে এখন
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো রয়েছে, তিনি যথাসময়ে ভারত সফর করবেন।’

দীনেশ ত্রিবেদী বলেন, ‘জনগণের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে।’

এসময় বন ও পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।’

আজকের আলোচনায়, দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কার্বন ক্রেডিট ও প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বলেও জানান তিনি।

জেআর