আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি জানান, মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলায় ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও স্টার্টআপসহ ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া মেলায় এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শিত হবে বলেও জানান তিনি।
উদ্ভাবনকে বাণিজ্যিকীকরণ ও বাজারের সঙ্গে যুক্ত করতে মেলায় থাকছে ৬টি প্লেনারি, ৬টি প্যারালাল সেশন ও ৫টি গোলটেবিল বৈঠক।
আয়োজকদের লক্ষ্য, উদ্ভাবক, সরকার, শিক্ষাবিদ, শিল্পখাত ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ তৈরি করে একটি শক্তিশালী জাতীয় উদ্ভাবন ইকোসিস্টেম গড়ে তোলা।





