রাজধানীতে এসি সার্ভিসিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
দেশে এখন
1

রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় একটি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে।

মৃতের চাচা বাদল জানান, আজিজুল এসি সার্ভিসিং এর কাজ করে। কুলোটোলা কাঠেরপুল তার দোকান রয়েছে। সে লক্ষীবাজার এলাকায় একটি বাসায় সার্ভিসিং কাজ করার জন্য যায়। সেখানে কাজ করাকালীন সময়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একতলা ছাদের ওপর পরে যায়।

আরও পড়ুন:

তিনি আরও জানান, এসময় তার সহকর্মী সে সময়ে নামাজ পড়তে গিয়েছিল। ফিরে এসে তাকে ছাদের ওপর পরে থাকতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত পোনে ৭টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এফএস