আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অপরাধ জগতের খবর সংগ্রহ করতে যেয়ে অনেক সময় ক্রাইম রিপোর্টারদের চড়ামূল্য দিতে হয়। দেশে এখন পর্যন্ত সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার।’
এসময় মন্ত্রীর হাতে সম্মাননা স্বারক তুলে দেন সগঠনটির সভাপতি মীরজা মেহেদি তোমাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সরোয়ার তুষার।




