বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

তাসপিয়া আহমেদ তিসা
দেশে এখন
0

রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার সময় সড়কে পড়ে যান। পরে বাসের চাপায় নিহত হন।

নিহত তাসপিয়া আহমেদ তিসা (৩১) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষিকা ছিলেন। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসরপাড়ায়। খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় থাকতেন তিনি।

গতকাল (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাকে প্রথমে ফরাজী হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহন ও আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এসআই অনয় চন্দ্র পাল বলেন, ‘রমজান পরিবহনের একটি বাসসহ দুইটি বাস জব্দ করা হয়েছে। বাস দুইটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।’

এসএস