ঢাকা-৬ আসনকে বাসযোগ্য করে গড়ার পরিকল্পনা চলছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
দেশে এখন
0

ঢাকা ৬ আসনকে বাসযোগ্য করে গড়ে তোলার পরিকল্পনা চলমান রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ (রোববার, ৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘এ আসনে তীব্র গ্যাস সংকট, পানি সংকট, বায়ু দূষণ, মাদক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু নাগরিক সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। সমস্যাগুলো চিহ্নিত করে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগে নথি পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মালয়েশিয়া সিঙ্গাপুর নয়, ঢাকাকে আগে বাসযোগ্য করার পরিকল্পনা এই সরকারের।’

ধীরে ধীরে এসব সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

জেআর