ডিএমডি পদে পদোন্নতি পেলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ জিএম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
দেশে এখন
1

রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ১১ জন কর্মকর্তাকে মহাব্যবস্থাপক (জিএম) থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান ও শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম ও শাহীনূর সুলতানা, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হক, জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমাম, সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী এবং রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।

আরও পড়ুন:

উপ-সচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের বর্ণিত মহাব্যবস্থাপকদের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদানপূর্বক নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

এসএইচ