সরকারের সাফল্যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
দেশে এখন
0

সরকারের বিভিন্ন সাফল্যের জন্য নানা জরিপে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শনিবার, ১০ অক্টোবর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘সামাজিক সুরক্ষা নিশ্চিতে পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যোগ্য লোক রাষ্ট্রায়ত্ত কলকারখানা পরিচালনা করলে কোনো কারখানাই ক্ষতিগ্রস্ত হবে না। সরকারের বিভিন্ন কাজে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা মনোযোগ দিলে আধুনিক উৎপাদনশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

এসময় জ্বালানি ও বিদ্যুতের জন্য টেক্সটাইল খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে যুদ্ধ পরিস্থিতির জন্য জ্বালানির আসতে পারছে না বলে জানান তিনি। অতীতের সরকার ব্যাংক লুটের ফলে টেক্সটাইল খাত ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এ খাতের সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী।

জেআর