ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
দেশে এখন
1

রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন শেষে দীর্ঘদিন পর নগরবাসীর জন্য আজ খুলে দেয়া হলো ঐতিহাসিক ওসমানী উদ্যান।

সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর ওসমানী উদ্যান আবারও নগরবাসীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে উদ্যানটি সর্বসাধারণের জন্য খুলে দেয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী জানান, আধুনিকায়নের মাধ্যমে উদ্যানটিকে আরও দৃষ্টিনন্দন ও জনবান্ধব করে সাজানো হয়েছে। এতে নগরবাসী স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ পাবেন।

ওসমানী উদ্যানের প্রাঙ্গণে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক আন্দোলনের ঘটনাবলি এবং শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করতে পারবেন।

এসএস