আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকালে মাতুয়াইলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চিনের সহযোগিতায় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় আগামী ৩০ ডিসেম্বরই পরীক্ষার ফল প্রকাশে আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী।
এবারের এইচএসসি পরীক্ষা খাতা মূল্যায়নে ভুল বা গাফিলতি পেলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি মাসেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। ফলে পুনঃপরীক্ষার সুযোগ পেলেও সেশন জট এড়াতে অনেকেই ভর্তির সুযোগ পাবে না।’ এদিকে আগামী জানুয়ারি থেকে সারাদেশের স্মার্ট ক্লাশ রুম ও ল্যাব চালুর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।





