ফরিদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন

ফরিদপুর
তিতাসের মরদেহবাহী কফিন কাঁধে সেনাসদস্যরা
দেশে এখন
0

সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুরের নগরকান্দায় পৌঁছেছে টেকনাফে নিহত সেনাসদস্য মো. তিতাস শেখের মরদেহ। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

আজ (শুক্রবার, ৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে মরদেহ নিয়ে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার।

এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ির আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন:

এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিতাস। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিতাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নগরকান্দার লস্করদিয়া গ্রামের বাড়িতে। সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা, স্বামী হারিয়ে দিশেহারা স্ত্রীসহ স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

এসএইচ