ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক কাজে ব্যবহার করলে সম্প্রীতি নষ্ট হবে: গয়েশ্বর

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
রাজনীতি
1

ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক কাজে ব্যবহার করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কাগজে কলমে সমান অধিকারের কথা বলা হলেও বাস্তবে বৈষম্য রয়েছে। সকলে মিলে এই বৈষম্য দূর করতে হবে। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা আরও বলেন, ‘এবারের পূজায় প্রতিটি মণ্ডপে মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল।’

নির্বিঘ্নে পূজা আয়োজনে এটি সহায়ক ভূমিকা রেখেছে। এ সময় একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

জেআর