শোকবার্তায় শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সদস্য সৈনিক মো. তিতাস শেখের অকাল মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’
তিনি আরও বলেন, ‘ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের ভাগিনা এবং লস্করদিয়া গ্রামের সন্তান তিতাস শেখ দেশের মানুষের নিরাপত্তা ও দায়িত্ব পালনে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত বাবা আফজাল শেখ, পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাদের এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন





