শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার
এখন জনপদে
দেশে এখন
0

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে আজও (মঙ্গলবার, ১০ নভেম্বর) নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মাঠে রয়েছে এসআরবি, শিল্প পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও।

আরও পড়ুন:

এদিকে সকাল থেকে গাজীপুরের প্রায় সব শিল্প-কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চললেও দুপুরের দিকে শ্রমিক অসন্তোষের জেরে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করলেও এখনও স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চল গাজীপুর।

এসএস