শিরোপা ধরে রাখার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সামনে এবার বাংলাদেশ। গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল পাকিস্তান।
সংযুক্ত আরব আমিরাত ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পর শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করে তারা।
তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট পাকিস্তানের। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফলে শেষ চারে কঠিন প্রতিপক্ষই পাচ্ছে যুবা টাইগাররা।
একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। আগামী ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আট দলের এই টুর্নামেন্টের।





