আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকালে প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘চাহিদা সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তারই অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে শুরু হয়েছে চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম।’
আরও পড়ুন:
এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
নির্বাচিত কর্মীদের অভিবাসন সংক্রান্ত সরকার নির্ধারিত ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি বহন করবে বলেও জানানো হয়।
এদিকে আজ থেকে বাছাইকৃত কর্মীদের সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে মালয়েশিয়া থেকে আসা ৯ সদস্যের প্রতিনিধি দল। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।





