রাজশাহীতে বাড়ছে মাছের দাম

মাছের বাজার
কাঁচাবাজার
বাজার
0

রাজশাহীর বাজারে মাছের সরবরাহ কমেছে। আর সরবরাহ কমার সুযোগে বেড়েছে সব ধরনের মাছের দাম। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকালে নগরীর সাহেববাজার মাছের বাজারে দেখা যায়, আকার ও জাতভেদে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি দামে মাছ বিক্রি হচ্ছে।

প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২১০ টাকা এবং পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকায়। টেংরা ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দামও বেড়ে দাঁড়িয়েছে ৭০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত।

তবে দেশি মাছের দাম আরও বেশি। দেশি কৈ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা এবং অন্যান্য দেশি মাছ ৫০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, দূর-দূরান্ত থেকে মাছ পরিবহনে খরচ বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি ও খুচরাদুই পর্যায়েই দাম বাড়াছে।

এদিকে মাছের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের পাশাপাশি মাছের দামও বাড়ায় সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

জেআর