বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেশিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্য সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া একজন চিকিৎসককে রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজন চিকিৎসককে এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক প্রমুখ।





