আজ (শুক্রবার, ২০ নভেম্বর) বিকেলে রাঙামাটির রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর হেলাল উপস্থিত পুণ্যার্থী ও ভিক্ষু সংঘকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা জানান। এসময় তিনি রাজবন বিহারে নির্মাণাধীন ‘বিশ্বশান্তি প্যাগোড়া’ নির্মাণকাজে সরকারের পক্ষ থেকে অংশীদারত্বের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান রাষ্ট্রপতির পক্ষে ভিক্ষু সংঘকে চীবর দান করেন।
আরও পড়ুন:
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাস চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে রাজবন বিহারের জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুরা, আয়োজক কমিটির নেতারা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটি জেলা পরিষদে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।





