আজ (শুক্রবার, ২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।
পরিস্থিতির অবনতি রোধে এ ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।





