এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা মামলায় ১৯ আসামির বিচার শুরু

এপিসি থেকে ইয়ামিনকে ফেলে দেয়া হচ্ছে
আইন ও আদালত
দেশে এখন
0

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় করা মামলায় ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ (রোববার, ২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। এর আগে, গত ২৬ জুলাই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাভারের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, আবদুল্লাহেল কাফী, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবসহ কয়েকজন।

২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলন চলাকালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নেন এমআইএসটি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন। এ শিক্ষার্থী পুলিশের উপর ওঠে গিয়ে পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে তাকে পুলিশ এপিসি থেকে নিচে ফেলে দেয়। পরে হাসপাতালে মারা যান ইয়ামিন।

এএইচ