গুলিবিদ্ধরা হলেন— উপজেলার পূর্ব টেংরী এলাকার মিজান খা, শেরশাহ রোড এলাকার রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার রবিউল ও মহিদুল ইসলাম।
গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
আহতদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিলে বের হন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় দুর্বৃত্তদের হামলায় তারা গুলিবিদ্ধ হন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




