বিগত আমলে ৩৫ বিলিয়ন অর্থ পাচার করা হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
দেশে এখন
0

বিগত আমলে ৩৫ বিলিয়ন অর্থ পাচার করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এই সরকারের আমলে কোনো অর্থ পাচারের ঘটনা ঘটবে না। কাজ করবো এবং দেশ গড়বো বলেই বিদেশ ছেড়ে দেশে এসেছি বলে মন্তব্য করেন তিনি।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘দেশের অগ্রগতিতে কাজের কোনো বিকল্প নেই। ভিসি, প্রো-ভিসি ছাড়াও শিক্ষাখাতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।’

এ সময় ছাত্র জীবনের কথা স্মরণ করে বলেন, ‘মাইক্রো থিংকিং শিখিয়েছে কেমেস্ট্রি ডিপার্টমেন্ট। ভাবনার জগৎকে আরও বেগবান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।’

মন্ত্রী রসায়ন বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নকাজে ১০ লাখ টাকা বরাদ্দের কথা জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের অভিজ্ঞতা ও স্মৃতি ও শিক্ষকদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন শিক্ষামন্ত্রী।

এফএস