ফিফা নির্বাচন সামনে, ইনফান্তিনোকে ঘিরে একের পর এক বিতর্ক

জিয়ান্নি ইনফান্তিনো
এখন মাঠে
0

আগামী মার্চে ফিফার নির্বাচন। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে একের পর এক বিস্ফোরক সব তথ্য সামনে আসছে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের মাধ্যমে শতবর্ষের জন্য ফুটবল বিক্রি করার পরিকল্পনা করে ইনফান্তিনো। আর বিতর্কিত এই পরিকল্পনা ফাঁস হওয়ার আগ থেকেই আকাশেই দিন কাটছে ইনফান্তিনোর। বিবিসি স্পোর্টের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে আগামী নির্বাচনের আগে এমন সফর কতটা ফিফার আইন অনুযায়ী বৈধ?

চলতি বছরের বিশ্বকাপ আসরের পর থেকে একের পর এক বিতর্কে জর্জরিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশেষ করে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের মাধ্যমে ফুটবলকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনায় সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়েন তিনি। উয়েফাসহ বিভিন্ন ফুটবল সংস্থার কর্তারাও ক্ষিপ্ত জিয়ান্নির ওপর। এরই মাঝে বিতর্কিত এই প্রকল্পের বিষয়ে আবারও সামনে এসেছে বিস্ফোরক তথ্য।

আগামী ১০০ বছরের জন্য বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাব দেন ফিফা সভাপতি। প্রস্তাবিত এই চুক্তির মূল্য ছিল প্রায় ২০ বিলিয়ন ডলার। বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এমন ভয়ঙ্কর পরিকল্পনা প্রকাশ্যে আসতেই ফুটবল বিশ্বে ওঠে সমালোচনার ঝড়।

বিট্রিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা ফিফা এবং যুক্তরাষ্ট্রের বিনিয়য়োগ প্রতিষ্ঠানের নথিতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয় এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নতুন প্রতিষ্ঠানের শেয়ারের সর্বোচ্চ ৫ শতাংশ বরাদ্দ রাখার পরিকল্পনা করে জিয়ান্নি।

এদিকে ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক চাপা দিতে এজন্য অবশ্য কম শ্রম দিচ্ছেন না ফিফা সভাপতি ।এক দেশ থেকে অন্য দেশ মাইলের পর মাইল নিজস্ব জেট বিমানে ছুটে বেড়াচ্ছেন ফিফা সভাপতি।

এই খবরের মাঝে বিবিসি স্পোর্টসের অনুসন্ধানী প্রতিবেদনে বের হয়ে আসে বিতর্কিত এই পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকে আকাশে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানন্তিনো। মহাদেশ এবং সংস্থাগুলোর সমর্থন পেতে মরিয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আর ঠিক এই বিতর্ক ফাঁস হওয়ার পর থেকেই নজিরবিহীনভাবে বেড়ে যায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিদেশ সফর। বিবিসি স্পোর্টের অনুসন্ধান বলছে, ২৮ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ১১৫ দিনে অন্তত ৩৯ বার বিলাসবহুল প্রাইভেট জেটে চড়েছেন তিনি। অর্থাৎ, গড়ে প্রতি তিন দিনে একটি করে ফ্লাইট! এই সময়ে তিনি সফর করেছেন ৩২টি দেশে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। আকাশে কাটিয়েছেন প্রায় ৯ দিন, আর পাড়ি দিয়েছেন এক লাখ মাইলেরও বেশি পথ।

ইনফান্তিনোর ব্যবহৃত এই বিলাসবহুল বিমানগুলো পরিচালনা করে ফিফার অন্যতম প্রধান স্পনসর কাতার এয়ারওয়েজের সহযোগী প্রতিষ্ঠান ‘কাতার এক্সিকিউটিভ’। এসব ফ্লাইট থেকে প্রায় ১ হাজার ৬৭৩ টন কার্বন নিঃসরণ হয়েছে, যা ২৫২ জন মানুষের সারা বছরের গড় নিঃসরণের সমান।

প্রশ্ন উঠেছে, ফিফার নিয়মে প্রেসিডেন্ট কতদিন এভাবে ঘুরতে পারেন? ফিফার সংবিধিতে ভ্রমণের কোনো নির্দিষ্ট সীমা নেই। ২১১টি সদস্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে তিনি প্রয়োজনমতো ভ্রমণ করতে পারেন। তবে ফিফার নৈতিকতা বিধি অনুযায়ী, সংস্থার অর্থ বা দাপ্তরিক সফর ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন:

বিশ্লেষকদের অভিযোগ, শতবর্ষের জন্য ফুটবল বেচে দেওয়ার বিতর্ক ধামাচাপা দেওয়া এবং আগামী মার্চের ফিফা নির্বাচনকে সামনে রেখে সদস্য দেশগুলোর সমর্থন আদায় করতেই এই ঝটিকা সফর করছেন ইনফান্তিনো। নির্বাচনি তহবিলের ওপর স্বাধীন তদারকি না থাকার সুযোগ নিয়ে তিনি দাপ্তরিক সফরের আড়ালে আসলে নিজের নির্বাচনী প্রচারণাই চালাচ্ছেন।

যদিও ফিফার দাবি, সব ভ্রমণই সংস্থার নিয়ম মেনে এবং ফুটবলের উন্নয়নের স্বার্থেই করা হয়েছে। তবে প্রাইভেট জেট ব্যবহারের বিপুল ব্যয় এবং শতবর্ষের জন্য স্বত্ব বিক্রির বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা।

বিবিসি স্পোর্টের অনুসন্ধান বলছে, গত ১১৫ দিনে ৩৯টি ব্যক্তিগত ফ্লাইটে ৩২টি দেশ সফর করেছেন ইনফান্তিনো। আকাশপথে পাড়ি দিয়েছেন ১ লাখ ২ হাজার ৮০০ মাইলেরও বেশি পথ, যা প্রায় ৯ দিন আকাশে থাকার সমান। ২০২৫ সালের একই সময়ের তুলনায় তাঁর এই দেশ সফরের সংখ্যা প্রায় দ্বিগুণ।

আগামী বসন্তেই ফিফার নির্বাচন। সমালোচকদের অভিযোগ, সভাপতি পদের বিশেষ সুযোগ-সুবিধা ব্যবহার করে তিনি মূলত নিজের ভোটব্যাংক গোছাচ্ছেন। যদিও ফিফার দাবি, ২১১টি সদস্য দেশ ও রাজনৈতিক সংস্থাগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা সভাপতির বিধিবদ্ধ দায়িত্ব। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা।

ফিফার গভর্ন্যান্স কমিটির সাবেক প্রধান মিগুয়েল মাদুরো সরাসরিই একে নির্বাচনী প্রচারণা বলছেন। তাঁর মতে, ফিফায় নির্বাচনী তহবিলের কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় ইনফান্তিনো দাপ্তরিক সফরের আড়ালে প্রচারণা চালাচ্ছেন। অন্য কোনো প্রার্থীর পক্ষেই এমন আর্থিক সামর্থ্য নিয়ে তার সাথে পাল্লা দেওয়া সম্ভব নয়।

এর আগে 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' প্রকল্পের আওতায় বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার সময় ২১১টি সদস্য দেশকে ৪০ মিলিয়ন ডলার করে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন ইনফান্তিনো। উয়েফার সাবেক প্রধান নির্বাহী লার্স-ক্রিস্টার ওলসন প্রশ্ন তুলেছেন, এবারের সফরগুলোতেও তিনি সদস্য দেশগুলোকে এমন কোনো গোপন প্রতিশ্রুতি বা শর্ত দিচ্ছেন কি না।

শুধু নির্বাচনি নীতিমালাই নয়, ব্যক্তিগত জেটে তাঁর এই অতিরিক্ত ভ্রমণের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। তবে বিতর্ক যতই থাকুক, শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং বিশ্বজুড়ে সমর্থন আদায় করে নেওয়ায় আগামী নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে প্রবল।

ফিফার গভর্ন্যান্স রেগুলেশন অনুযায়ী, বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন এবং ২১১টি সদস্য দেশ, কনফেডারেশন, সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ফিফা প্রেসিডেন্টের দাপ্তরিক দায়িত্ব। এই দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যেকোনো সময় বিশ্বের যেকোনো প্রান্তে ভ্রমণ করতে পারেন।

এফএস