মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পরও ট্রাম্পের বাণিজ্য আগ্রাসনের লাগাম টানা যাচ্ছে না। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রতিষ্ঠানের উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির নামে হাতিয়ার বানিয়েছে শুল্ককে। তার প্রশাসনের যুক্তি বাণিজ্য ঘাটতি কমানোর একমাত্র পথ অংশীদারদের ওপর শুল্ক আরোপ।
বুধবার বাংলাদেশ, ভারত, চীনসহ ১৬টি দেশের ওপর নতুন করে শুল্কারোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। বাদ যায়নি ঘনিষ্ঠ মিত্র জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়া। তাদের মতে, সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে।
২০২৫ সালের এপ্রিলে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা ব্যবহার করে ৬০টি দেশের ওপর শুল্ক ধার্য করেছিলেন ট্রাম্প। তবে এটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। বিশ্লেষকদের মতে, তাই এবার বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ইউএসটিআর-এর মাধ্যমে শুল্কারোপকে শক্তিশালী আইনি ভিত্তি দেয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এ ধরনের শুল্ক কার্যকর থাকার ঐতিহাসিক নজির রয়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবকে দুঃখজনক উল্লেখ করে জাপান বলছে, এর নেতিবাচক প্রভাব সব দেশের ওপরই পড়বে। এবার চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনে অভিযোগ, মার্কিন বাজার দখলের পেছনে সবচেয়ে বড় ভূমিকার রাখছে চীনের পণ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শুল্ক ও বাণিজ্য যুদ্ধে কারও স্বার্থ রক্ষা হয় না।
মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানিয়েছে, নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছালে ভারতীয় পণ্যে শুল্ক আরোপ ১৭ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে। এমন অবস্থায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।
বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ প্রায় সব দেশেই বাড়বে মুদ্রাস্ফীতি। পাশাপাশি বাণিজ্য অংশীদারদের পাল্টা পদক্ষেপের ঝুঁকিও তৈরি করবে। যার বিরূপ প্রভাব পড়বে ভোক্তার ওপর।
তবে নতুন প্রস্তাব থেকে বাদ রাখা হয়েছে মেক্সিকো এবং নরওয়েকে। আর ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হবে ২০২৭ সালে। এর আগে কয়েক দফায় জনমত যাচাই ও সম্ভাব্য শুনানির মধ্য দিয়ে যেতে হবে। ব্যবস্থাকে দুঃখজনক বলছে জাপান। আর চীনের মতে, শুল্ক ও বাণিজ্য যুদ্ধে কারও স্বার্থ রক্ষা হয় না। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, উচ্চ শুল্ক এড়াতে দ্রুত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করা উচিত। এদিকে প্রধান অংশীদারদের ওপর নতুন শুল্ক মুদ্রাস্ফীতি বাড়াবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পরও ট্রাম্পের বাণিজ্য আগ্রাসনের লাগাম টানা যাচ্ছে না। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রতিষ্ঠানের উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির নামে হাতিয়ার বানিয়েছে শুল্ককে। তার প্রশাসনের যুক্তি বাণিজ্য ঘাটতি কমানোর একমাত্র পথ অংশীদারদের ওপর শুল্ক আরোপ।
বুধবার বাংলাদেশ, ভারত, চীনসহ ১৬টি দেশের ওপর নতুন করে শুল্কারোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। বাদ যায়নি ঘনিষ্ঠ মিত্র জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়া। তাদের মতে, সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে।
২০২৫ সালের এপ্রিলে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা ব্যবহার করে ৬০টি দেশের ওপর শুল্ক ধার্য করেছিলেন ট্রাম্প। তবে এটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। বিশ্লেষকদের মতে, তাই এবার বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ইউএসটিআর-এর মাধ্যমে শুল্কারোপকে শক্তিশালী আইনি ভিত্তি দেয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এ ধরনের শুল্ক কার্যকর থাকার ঐতিহাসিক নজির রয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবকে দুঃখজনক উল্লেখ করে জাপান বলছে, এর নেতিবাচক প্রভাব সব দেশের ওপরই পড়বে। এবার চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনে অভিযোগ, মার্কিন বাজার দখলের পেছনে সবচেয়ে বড় ভূমিকার রাখছে চীনের পণ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শুল্ক ও বাণিজ্য যুদ্ধে কারও স্বার্থ রক্ষা হয় না।
মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানিয়েছে, নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছালে ভারতীয় পণ্যে শুল্ক আরোপ ১৭ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে। এমন অবস্থায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।
বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের নতুন শুল্কা প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ প্রায় সব দেশেই বাড়বে মুদ্রাস্ফীতি। পাশাপাশি বাণিজ্য অংশীদারদের পাল্টা পদক্ষেপের ঝুঁকিও তৈরি করবে। যার বিরূপ প্রভাব পড়বে ভোক্তার ওপর।
তবে নতুন প্রস্তাব থেকে বাদ রাখা হয়েছে মেক্সিকো এবং নরওয়েকে। আর ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হবে ২০২৭ সালে। এর আগে কয়েক দফায় জনমত যাচাই ও সম্ভাব্য শুনানির মধ্য দিয়ে যেতে হবে।





