আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমিতে সাংবাদিক, কলামিস্ট ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যুতে আয়োজিত ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ শীর্ষক স্মরণ সভা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী।
এসময় তার সতীর্থ ও সহযোদ্ধারা বলেন, সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদীর অনন্য অবদান অনস্বীকার্য। বলেন, মুক্ত সাংবাদিকতা ও সবার আগে নির্ভুল খবর’ দেয়ার প্রত্যয়ের সঙ্গে জড়িয়ে আছে তৌফিক ইমরোজ খালিদী।
এ আয়োজনে সংসদ সদস্য, শিক্ষাবিদ, সাহিত্যিক ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে তার বন্ধু, সহপাঠী, সাবেক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী গত অক্টোবরে ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেয়া হলে ২ অক্টোবর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রয়াতকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর।





