আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ২৪ লাখ মানুষ। এ খাতের উন্নয়নে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক, পাহাড়ি ও চরাঞ্চলের মানুষ।’
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য এ র্যালি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে শেষ হয় পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে। এতে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





