রাজধানীতে পৃথক দুই বাসে আগুন

পল্লবীতে বাসে আগুন
অপরাধ
0

রাজধানীর মিরপুর ও বাড্ডায় দুইটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক এ দুই আগুনের ঘটনা ঘটে।

বাড্ডায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে। আর মিরপুরের ঘটনায় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর পল্লবীর বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির একাংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি ছিটিয়ে আগুন নির্বাপণ করেন।

এসএইচ