এমআইএসটি ও অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (মিস্ট) লোগো
দেশে এখন
0

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় প্রাথমিক পর্যায়ে এমআইএসটির চারটি বিভাগের ৬০ জন শিক্ষার্থী দুই প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে স্নাতক অধ্যয়নের সুযোগ পাবেন।

আজ (রোববার, ২৯ নভেম্বর) রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহিদ ইয়ামিন অডিটোরিয়ামে এই সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এমআইএসটি ও অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির মধ্যে এই সমঝোতা স্মারক আন্তর্জাতিক শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও নার্সিং খাতেও ডেকিন ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করা হবে বলে জানান তিনি।

সমঝোতা স্মারক অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড রিনিউএবল ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ জন শিক্ষার্থী প্রথম দুই বছর এমআইএসটিতে এবং পরবর্তী দুই বছর অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটিতে অধ্যয়ন করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার, ডেকিন ইউনিভার্সিটির প্রতিনিধি এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বিশ্বমানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরিতে ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

এএম