ভারতে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ; কয়েকজন কংগ্রেস নেতাকর্মী আটক

অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর ও বিরোধী কর্মীদের আটক
বিদেশে এখন
0

ভারতের হরিয়ানা রাজ্যে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভের জেরে কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সংস্থাটি মোদি সরকার ও বিজেপির স্বার্থরক্ষায় কাজ করছে।

গত শনিবার হরিয়ানার গুরুগ্রামে মেটার কার্যালয়ের সামনে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন কংগ্রেসের যুব শাখার কর্মীরা। তাদের কয়েকজন নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করার প্রতিবাদে তারা এ আন্দোলনে নামেন।

বিক্ষোভ চলাকালে দলীয় কর্মীদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মতপ্রকাশের স্বাধীনতায় বলপ্রয়োগের অভিযোগে বিজেপি সরকার ও মেটার বিরুদ্ধে মামলা করেছে কংগ্রেসের যুব শাখা।

এই বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মেটা। তবে কংগ্রেসের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ থাকার আশ্বাস দিয়েছে সংস্থাটি। ব্যবহারকারীর দিক থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামের এই সংস্থাটির বৃহত্তম বাজার ভারত।


এএম