অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এটি ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভা।
সভায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম মানের ডিজেল কেনা হবে।
একই সঙ্গে সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে দুই লাখ টন ইএন৫৯০ ইউরো ৫ মানের ডিজেল ক্রয়ের জন্যও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।





