২৫ বছর পর ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান
রাজনীতি , সংসদ নির্বাচন
দেশে এখন
1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সবশেষ ভোট দেন তিনি। সে হিসেবে ২৫ বছর পর ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। তারেক রহমান এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএস