আজ (মঙ্গলবার, ৩ মার্চ) এক বার্তায় বিমান বাংলাদেশ জানায়, দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ এবং কুয়েত রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
একই সঙ্গে এসব রুটের যাত্রীদের বিমানের যে কোনো বিক্রয়কেন্দ্র বা সংশ্লিষ্ট ট্র্যাভেল এজেন্টের সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে পরিস্থিতির ভয়াবহতায় আজ দিনভর কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
গত ৭২ ঘণ্টায় নিরাপত্তা জনিত কারণে মোট ১৪৭টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। আকাশপথের এই অচলাবস্থায় বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাটছে না এ অনিশ্চয়তা।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



