জামায়াতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নেই: শামীম সাইদী

শামীম সাঈদী
এখন জনপদে
রাজনীতি
0

জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন সাঈদীর মেজো পুত্র শামীম সাঈদী। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) ফেনীর ছাগলনাইয়ায় জামায়াতের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী বলেন, ‘জামায়াতে ইসলামীর কোনো নেতার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নেই, ব্যবসা নেই, বাড়ি নেই। কিন্তু আওয়ামী লীগ নেতাদের ব্যবসা, বাড়ি সব ভারতে। তারাই ভারতীয় রাজাকার।’

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে, হতাশা কেটে গেছে। এ দেশে আর চাঁদাবাজ, দুর্নীতিবাজ কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।’

আরও পড়ুন:

সাইদী পুত্র বলেন, ‘আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেবো। এ দেশ আমাদের শেষ ঠিকানা। এখানেই আমাদের কবর হবে। এ দেশকে আমরা ভালোবাসি।’

ছাগলনাইয়া উপজেলা জামায়াত আমীর কে এম আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।

গণসমাবেশে শামীম সাইদী ফেনী-১ আসনের ভোটারদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান এবং জামায়াতের লোকজনকে এর জন্য কাজ করতে আহবান জানান।

ইএ