বিদেশনির্ভর রাজনীতি সফল হয়নি, হবেও না: আমির খসরু

চট্টগ্রাম
কথা বলছেন আমির খসরু
এখন জনপদে
রাজনীতি
0

এ দেশের মানুষ ও দেশের ওপর যাদের আস্থা নেই, তারাই বিদেশিদের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায়—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম–১১ আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এ দেশের মানুষ স্বাধীনচেতা। বিদেশনির্ভর রাজনীতি এ দেশে কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।’

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের উত্তর নালাপাড়ায় নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। আমেরিকা চায় জামায়াত ক্ষমতায় আসুক—জামায়াত নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিন দুপুরে উত্তর নালাপাড়া শরিফ মসজিদ এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি। গণসংযোগকালে এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এসময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। তারা লিফলেট বিতরণ ও স্লোগানের মাধ্যমে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালান।

আরও পড়ুন:

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ দেশের মানুষের জন্য রাজনীতি করেন এবং মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলছেন। তার আহ্বানে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে।’

সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত তারেক রহমানের সমাবেশের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, ‘ওই সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে তারেক রহমানের প্রতি মানুষের আস্থা কতটা। এসব বিবেচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে বলে আমি আশাবাদী।’

এনএইচ