নির্দিষ্ট কিছু আসনে প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: মাহদী আমিন

কথা বলছেন মাহদী আমিন
এখন জনপদে
রাজনীতি
1

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনে প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) একটি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘এত কিছুর পরেও যে বেসরকারি ফলাফল আমরা পাচ্ছি তাতে জনগণের ভালোবাসায় সিক্ত দল জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গঠন করবে।’

আরও পড়ুন:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী বলে দাবি করছে বিএনপি।

নির্দিষ্ট কিছু আসন নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, ‘শুধুমাত্র ঢাকা শহরে, ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনে উদ্দেশ্যমূলকভাবে ফলাফল ঘোষণা করায় বিলম্ব করা হচ্ছে।’

এফএস