আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে একটি হোটেলে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে ড. শফিকুর রহমান বলেন, ‘আত্মশুদ্ধি ও সংযমের এ মাসে হিংসা-বিদ্বেষ ও দলীয় সংকীর্ণতা পরিহার করতে হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘তবে সুবিচার নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান দায়িত্ব সরকারি দলের। দল-মত নির্বিশেষে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’
তিনি উল্লেখ করেন, নতুন সরকারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রতি জুমার খুতবায় ইমামগণ স্মরণ করিয়ে দিবেন যাতে ন্যায়, সততা ও আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠিত হয়। সেই সঙ্গে দেশের সার্বিক কল্যাণে বর্তমান সরকারকে আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনমুখী ভূমিকা পালনের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান।





